সুলতান আবদুল হামিদ খান

সুলতান দ্বিতীয় আবদুল হামিদ খান সোনায় মোড়ানো একটি নাম, এক সমৃদ্ধ ঐতিহ্যের স্মারক, জাগৃতির এক অনুপম চেতনা। তাঁর জীবনাচার-সংবলিত এই গ্রন্থের পরতে পরতে পাবেন রোমাঞ্চকর অভিজ্ঞতা। জানতে পারবেন ধর্মনিরপেক্ষবাদী কামাল পাশাদের গাদ্দারির ইতিহাস। প্রতিটি পাতার কালো অক্ষরগুলো যেন খিলাফতহারা ও েশাকে মুহ্যমান উম্মাহর অব্যক্ত বেদনার প্রতিনিধিত্ব করছে।
গ্রন্থটিতে আরও পাবেন মুসলিম উম্মাহকে খিলাফতবিহীন করতে পেরে পাশ্চাত্যসমাজ যে নগ্ননৃত্যের মঞ্চায়ন করেছিল, তার এক যথার্থ বিবরণ। দ্বিতীয় খিলাফতে রাশিদার নেতৃত্বদানের স্বপ্নদ্রষ্টাদের জন্য এখানে রয়েছে উত্তম পাথেয়। সুন্দর আগামী সাজানোর সোনালি শিক্ষা। রয়েছে চারদিকের শত্রু থেকে আত্মরক্ষার কৌশল।
যারা জানতে চান কীভাবে খিলাফতের পতন হয়েছে, কীভাবে সাড়ে তেরোশ বছর পৃথিবীকে নেতৃত্বদানকারী একটি পরাশক্তি বুদ্ধিবৃত্তিক নেতৃত্বসহ সব নেতৃত্ব থেকে সরে পড়েছে এবং উম্মাহর অধঃপতন যখন চূড়ান্তের দিকে গড়াচ্ছে, তখন উম্মাহর অবস্থা কেমন ছিল, সেই ইতিহাস—এই গ্রন্থ তাদের জন্য।

Original price was: 320.00 ৳.Current price is: 240.00 ৳. আপনার সেভ হচ্ছে 80.00 

WhatsApp-এ অর্ডার করুন
সুলতান আবদুল হামিদ খান
সুলতান আবদুল হামিদ খান