বিস্তারিত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| বই | সারাংশ |
| লেখক | খতিব তাজুল ইসলাম |
| বিষয় | শিক্ষা-সংস্কৃতি, সমাজ ও রাজনীতি |
| প্রকাশক | কালান্তর প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | ১৯২ |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রকাশকাল | ফেব্রুয়ারি ২০২৩ |
| প্রচ্ছদ | মুহারেব মুহাম্মাদ |
| ISBN | 978-984-96950-3-5 |
| সিরিজ | গবেষণা |
চিন্তার মৃত্যু নেই। মানুষ মরে গেলেও তার চিন্তা কখনো মরে না। আর সবকিছুর মতো এই যে কমপিউটার, এর আবিষ্কারের পেছনেও মূল অবদান কিন্তু চিন্তার। কেউ একজন এ নিয়ে চিন্তা না করলে আজ এটি আবিষ্কৃত হতো না। ফলে বলা যায়, অগ্রগামী ও উন্নত সমাজব্যবস্থার জন্য চিন্তা অপরিহার্য ও প্রধান অবলম্বন। এখানে যারা এগিয়ে, সভ্যতায় তারা পিছিয়ে থাকে না কোনোকালে। দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের উপমহাদেশে বিশেষত বাংলাদেশে চিন্তার সে রকম চর্চা নেই। পরিণতিতে এখানকার শিক্ষা ও সমাজব্যবস্থা সেই আদিকালেই পড়ে আছে।
সময় ও প্রয়োজনের ডাক শুনতে ও বুঝতে পারা উম্মাহদরদি এক চিন্তক আলিমের নাম খতিব মাওলানা তাজুল ইসলাম। ইসলামি সমাজ ও রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার স্বপ্নচারী এই আলিম সমাজের সংস্কার ও উন্নতির মানসে লেখালিখি করে যাচ্ছেন দুই যুগেরও বেশি সময় ধরে। দেশবিদেশ সফর করেছেন, বহু প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন। আলোচনা করেছেন, মতবিনিময় করেছেন ইসলামি অনেক চিন্তাবিদ, পণ্ডিত, গবেষক ও প্রতিষ্ঠান-পরিচালকের সঙ্গে। এসব সফর ও মতবিনিময়ের অভিজ্ঞতা থেকেই তাঁর কলমে উঠে এসেছে দীর্ঘদিন ধরে চর্চা ও লালন করা সেই চিন্তা ও স্বপ্নের অমূল্য বয়ান।
Original price was: 330.00 ৳.248.00 ৳Current price is: 248.00 ৳. আপনার সেভ হচ্ছে 82.00 ৳
Reviews
There are no reviews yet.