বিস্তারিত তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| বই | সুখের মতো কান্না সিরিজ |
| লেখক | রশীদ জামীল |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| প্রকাশক | কালান্তর প্রকাশনী |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮৮ |
| বাঁধাই | হার্ডকভার |
“সুখের মতো কান্না (সিরিজ-১)” বইটি সম্পর্কে কিছু কথা: বেশ কিছুদিন ধরেই মাথায় ঘুরঘুর করছিল আইডিয়াটি। আমাদের জন্মের আগে, বহু আগে এই পৃথিবীতে ঘটে গেছে অনেক ঘটনা। লোমহর্ষক অনেক কাহিনি। কিছু হারিয়ে গেছে। কিছু রয়ে গেছে কালের সাক্ষী হয়ে। হাজার হাজার বছর আগের সেই গল্পগুলোকে একুশের মতো করে লিখে ফেললে কেমন হয়? একটি চিরন্তন ঘটনার দূরবর্তী ছায়া অবলম্বনে তৈরি এই উপন্যাসের মূল আইডিয়াটি কোত্থেকে সংগ্রহ করা হয়েছে; এটা খুঁজে বের করবেন পাঠক। আর সচেতন পাঠককে খুব একটা খোঁজাখুঁজি করতে হবে বলেও মনে হয় না।
“একটি স্বপ্নভেজা সন্ধ্যা (সিরিজ-২)” বইটি সম্পর্কে কিছু কথা: জানা একটি গল্প নতুন করে বলতে শুরু করেছিলাম ২০১০-এর একুশে বইমেলায় ‘সুখের মতো কান্না’ নামে। রেসপন্সও পেয়েছিলাম ভালো। তারপর… তারপর লিখি লিখি করেও আর লেখা হয়ে ওঠেনি। এবার সেটা লিখে ফেলার ইরাদা করলাম। ‘সুখের মতো কান্না’র সেকেন্ড পার্ট—একটি স্বপ্নভেজা সন্ধ্যা। কাহিনির যথাস্থানে গিয়ে পাঠকের মনে হতে পারে নামকরণে কিঞ্চিৎ ভুল হয়েছে। ‘স্বপ্ন’-এর জায়গায় রক্ত হলে ভালো হতো। বইটির নাম হওয়া উচিত ছিল ‘একটি রক্তভেজা সন্ধ্যা’। পারফেক্ট হতো। তবু কেন ‘স্বপ্নভেজা সন্ধ্যা’! কারণ, ভালোবাসার রক্তগুলো স্বপ্নের মতোই হয়।
Original price was: 490.00 ৳.368.00 ৳Current price is: 368.00 ৳. আপনার সেভ হচ্ছে 122.00 ৳
Reviews
There are no reviews yet.